ঢাকাSunday , 18 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন

rising sylhet
rising sylhet
October 18, 2026 1:03 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন এসেছে। ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার কিমো পল। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে শামার স্প্রিঙ্গারকে।

আমরা জুলাই যু দ্ধা সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

২৮ বছর বয়সী স্প্রিঙ্গারের এখনো টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি এর আগে তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে তার সংগ্রহ ১,০৪৩ রান এবং উইকেট ৫৮টি।

২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপেও ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন স্প্রিঙ্গার। বার্বাডোজের হয়ে চার ম্যাচে ৫০.২০ গড়ে ২৫১ রান করেছেন তিনি। তবে বোলিংয়ে খুব একটা সফল ছিলেন না; আট ইনিংসে পেয়েছেন সাত উইকেট।

বাংলাদেশ সফরের টেস্ট দলে থাকছেন না ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফ। হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে কাজের চাপ কমানোর জন্য জোসেফকে এই সফরের দল থেকে বাইরে রাখা হয়েছে।

ads

ভারত সফর শেষে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল। সফরের শুরুতে ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট, যা চলবে ১ নভেম্বর পর্যন্ত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৫ নভেম্বর সিলেটে শুরু হয়ে ৯ নভেম্বর শেষ হওয়ার কথা।

সিলেটে বাস-মোটরসাইকেল সং ঘ র্ষে নিহত ফরহাদ

বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া দা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।