ঢাকাSunday , 18 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

নতুন মা ম লা য় আনিসুল-পলককে গ্রে ফ তা র দেখানোর আদেশ

rising sylhet
rising sylhet
October 18, 2026 2:57 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট-যাত্রাবাড়ীতে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক চালকের বাঁ চোখে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছে আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক সংশ্লিষ্ট মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন অনুমোদন করেন। বিষয়টি নিশ্চিত করেন সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হুসাইন আদালতে আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলককে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। সিলেটে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিসহ কয়েকজন আইনজীবী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত শেষ পর্যন্ত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সকালে বাদীর বন্ধু হোসেন, খোকন, আরিফসহ কয়েকজন যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে অংশ নেন। ওইদিন বিকেলে যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের ওপর অবস্থান করার সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে।

ads

এ ঘটনায় মামলার বাদী শরীরের বিভিন্ন অংশ, মাথা ও বাঁ চোখে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে যাত্রাবাড়ীর কাজলা ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের র‍্যালি

প্রায় তিন দিন চিকিৎসাধীন থাকার পর বাঁ চোখের অবস্থার অবনতি হলে তাকে জাতীয় চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসার একপর্যায়ে তার বাঁ চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলাটিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।