ঢাকাSunday , 5 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র নিউজার্সি যুবলীগের সভাপতি রাহী-কে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

rising sylhet
rising sylhet
February 5, 2023 6:41 pm
Link Copied!

ads

বিশিষ্ট কমিউনিটি নেতা যুক্তরাষ্ট্র নিউজার্সি যুবলীগের সভাপতি জুলিয়ান চৌধুরী রাহী-কে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রবিবার (৫ জানুয়ারী) সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছালে তাকে কানাইঘাট উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি ও কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, সিলেট জেলা যুবলীগ নেতা আলী আহমদ, ফারুক আহমেদ, ছাত্রলীগ নেতা কাওছার আহমেদ, শাহীন আহমেদ, গোলাম রব্বানী প্রমুখ।
এসময় জুলিয়ান চৌধুরী রাহী বলেন, আমি কানাইঘাটের সন্তান হিসেবে আপনাদের এই ভালোবাসা আমার সারা জীবনের এক অসাধারণ স্মৃতি হয়ে থাকবে। জীবনের সুন্দর এবং শ্রেষ্ঠ সময় দেশ ও মানুষের জন্য কাজ করে কাটিয়েছি। দেশের বাইরে গিয়েও দেশের জন্য দেশে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। দেশ ভালো থাকলে, দেশের মানুষ সুখে থাকলে, প্রবাসীরা মনে প্রশান্তি পান। বিজ্ঞপ্তি

ads

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।