ঢাকাWednesday , 11 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে বাউল গানের আসর বন্ধ করে দিয়েছে পুলিশ

rising sylhet
rising sylhet
November 11, 2026 6:58 pm
Link Copied!

ads

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বাউল গানের আসর বন্ধ করে দিয়েছে পুলিশ। স্থানীয় একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার পুরাসুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনের সিদ্ধান্তের পর অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।এই বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, স্থানীয়রা এ ধরনের অনুষ্ঠান নিয়ে বিভিন্ন অভিযোগ জানিয়েছেন।

 

 

 

 

এসব অনুষ্ঠানে অসামাজিক কার্যকলাপ চলে এবং মানুষের কাছ থেকে টাকা আদায় করা হয় বলেও অভিযোগ রয়েছে।তিনি আরও বলেন, বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হলে পুলিশ সুপার এ ধরনের অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আপত্তি জানান। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।এদিকে, হবিগঞ্জে বাউল গান ও গ্রামীণ গান-বাজনার আয়োজনের বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। ওরস, গান, বাণিজ্য মেলা ও শিল্প মেলার নামে অশ্লীলতা ছড়ানোর চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।

 

 

 

 

রবিবার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।সভায় জি কে গউছ বলেন, শীত মৌসুমে এ অঞ্চলে ওয়াজ ও তাফসির মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন বেশি হয়। এসব আয়োজনকে কেন্দ্র করে যেন সমাজে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না হয় এবং ধর্মীয় বিষয়ে কোনো অপব্যাখ্যা দেওয়া না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়ার ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

ads

 

 

 

 

গ্রামীণ গান-বাজনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে হুইপ বলেন, এলাকার মানুষ এ ধরনের আয়োজন পছন্দ করেন না। বিশেষ করে যেসব এলাকায় বিপুলসংখ্যক মানুষ তাঁকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, সেসব এলাকায় গ্রামীণ গানের আসর, ওরস কিংবা এ ধরনের অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সতর্ক থাকতে হবে।তিনি আরও বলেন, এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে কোথাও তরুণদের মধ্যে সংঘর্ষ কিংবা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে প্রশাসনকে নজর রাখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।