ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সমালোচনার পাশাপাশি গালিও দেখতে পাই-ডা. শফিকুর

rising sylhet
rising sylhet
August 8, 2026 9:16 pm
Link Copied!

ads

কেউ আমাকে গালি দিলে আমার কোনো ক্ষতি নেই বরং লাভ আছে, আমার গুনাহ মাফ হয়ে যায় বলেছেন,জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ।

 

 

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পাশাপাশি গালিও দেখতে পাই। তাতে আমার কোন ক্ষতি নেই। শনিবার (৮ আগস্ট) ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান  এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের নিয়ে অনেকেই নেতিবাচক সমালোচনা করেন।

 

 

 

তাদের সমালোচনাকে আমলে নিয়ে বিনয়ের সঙ্গে জবাব দিতে হবে। তারা আমাদের প্রতি যে ভাষায় কথা বলে আমরাও যদি তাদের ভাষায় কথা বলি তাহলে আমাদের মাঝে আর পার্থক্য থাকল কোথায়?সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়া সমালোচনা নিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জমানায় মাঝে মাঝে কিছু ক্ষেপণাস্ত্র চলে।

ads

 

 

 

 

এটা হওয়া উচিত নয়। আমরা এধরণের সকল ক্ষেপণাস্ত্রের আঘাত এবজর্ভ করে নেব। কিন্তু পাল্টা ক্ষেপণাস্ত্র কারোর ওপর চালাব না। আমরা সবাইকে সম্মান করি। গালি দিলেও সম্মান করবো, দোয়া করলেও সম্মান করবো। কেউ যদি আমাকে অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।