ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহার সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

rising sylhet
rising sylhet
October 6, 2026 5:49 pm
Link Copied!

ads

আব্দুল আলিম -সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙ্গা সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বর্তমানে ওই চারজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার সোনাডাঙ্গা বিজিবি (বিওপি) সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, ভারতের আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তিনজন পুরুষ ও একজন নারীকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।

বিষয়টি জানতে পেরে সোনাডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করে। পরে ওই চারজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।

ads

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায়ও ওই এলাকায় সতর্কতামূলক নজরদারি চলছে।

নওগাঁ ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি বলেন, চারজনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।