ঢাকাMonday , 6 July 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে সিলেটের দুই প্রবাসী বাংলাদেশি নি হ ত

rising sylhet
rising sylhet
July 6, 2026 5:29 pm
Link Copied!

ads

সৌদি আরবে সিলেটের দুই প্রবাসী বাংলাদেশি নিহত-সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সিলেটের ২ যুবকের তাদের মৃত্যু হয়েছে।নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ এবং খাগাইল (ডলাইরগাঁও) গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ মোতাহার হোসাইন।শনিবার (৪ জুলাই) বিকালে এ ঘটনাটি ঘটে।

 

 

 

স্বজন হারিয়ে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারকে শান্তনা দিতে স্বজনরাও ভিড় করছে নিহতদের বাড়িতে।এসব তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল।জানা গেছে, দুইজনই দীর্ঘদিন ধরে সৌদি আরবে একই প্রতিষ্ঠানের অধীনে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার সময় তারা রিয়াদের অলাইয়া এলাকায় একটি ভবনের লিফট শ্যাফটে কাজ করছিলেন। এ সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ads

 

 

এদিকে নিহত দুই প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল বলেন, একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।