ঢাকাSunday , 29 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীর বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
January 29, 2023 3:55 pm
Link Copied!

ads

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজে “সন্তান আপনার সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের” সেই অঙ্গীকারকে সামনে রেখে শিক্ষকগণের দায়িত্ব ও অভিভাবকগণের ভূমিকা শীর্ষক মতবিনিময় উপলক্ষে অভিভাবক সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৯ জানুয়ারি) সকাল এগারোটায় অত্র কলেজ মাঠে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকারের আয়োজনে এ সমাবেশে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে সহকারী শিক্ষক মোজাম্মেল হকের সঞ্চালনা ও কলেজ গভর্নিং বডির সভাপতি প্রভাষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিঠু, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন।

এছাড়াও গভর্নিং বডির সদস্য জয়নাল আবেদীন, ডাঃ ইয়াকুব আলী, সিনিয়র সহকারী শিক্ষক আতাউর রহমান রতন, প্রভাষক আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।