ঢাকাMonday , 30 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিল কোতোয়ালী মডেল থানা পুলিশ

rising sylhet
rising sylhet
January 30, 2023 4:01 pm
Link Copied!

ads

ময়মনসিংহে জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিল কোতোয়ালী মডেল থানা পুলিশ,”জুয়া খেলা বন্ধ করি, জুয়া মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুরিশ বিভিন্ন জায়গায় জুয়া বন্ধ করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিয়েছে।

জানা গেছে,২৯ জানুয়ারী-২০২৩ ইং রবিবার ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের হাসাদিয়া বাজারের পাশে বাঁশ ঝাঁড়ের ভিতরে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে তা আগুনে পুড়িয়ে দিয়েছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে মাদক, জুয়াসহ অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

এ ছাড়াও সকল প্রকার অপরাধ দমনে ও পুলিশী সেবা আরো বৃদ্ধি করতে, সমাজের বিভিন্নস্তরের জনগণের সাথে বিট পুলিশিং সভা চালু হয়েছে। আর বিট পুলিশিং কার্যক্রমে সফলতা এনে দিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

এরই অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ এর নেতৃত্বে এস আই আশিকুর হাসান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিয়েছে।

ads

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকান্দ বলেন, পরানগঞ্জ ইউনিয়নে চর হাসাদিয়া গ্রামে বাঁশ ঝাঁড়ের ভেতরে অবৈধভাবে ছাউনির প্যান্ডেল তৈরী করে জুয়ার আসর পরিচালনা করে আসছিল একটি মহল।গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত প্রায় ১০ টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর পরিচালনাকারী সহ জুয়াড়ীরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।পরে ওই জুয়ার আসর ভেঙ্গে দিয়ে তা আগুনে পুড়িয়ে দেয়া হয়।

ওসি শাহ কামাল আকান্দ আরো বলেন, তরুণ সমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এ জুয়ার আসরের সাথে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। কোতোয়ালী থানা পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি সংঘবদ্ধ চক্র গোপনে বাঁশ ঝাঁড়ের ভেতরে জুয়ার আসর বসিয়ে দীর্ঘদিন ধরে তা পরিচালনা করে আসছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।