ঢাকাThursday , 28 September 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

সাপাহারে বন্যার্থদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রান সহায়তা প্রদান

rising sylhet
rising sylhet
September 28, 2023 9:52 pm
Link Copied!

ads

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বন্যার্থদের উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রান সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাতাড়ী ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ ২০৫ টি পরিবারের মাঝে ১০ কেজি করে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রান সহায়তা দেওয়া হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে উক্ত ত্রান সহায়তা বিতরণ করেন।

এসময় পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সংশ্লিষ্ট ইউপি সদস্যগন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ads

উল্লেখ্য, বুধবার হঠাৎ করেই ভারতীয় উজান থেকে নেমে আসা ঢলে পাতাড়ী ইউনিয়নের বলদিয়াঘাটসহ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে করে ওই এলাকার প্রায় দুই শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েন। ওই দিন প্লাবিত এলাকা পরিদর্শন করেন নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এসময় প্লাবিত এলাকায় পানি যাতে না বাড়ে তাঁর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে স্থানীয় ইউপি সদস্যসহ সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন তিনি। আজ ওইসব এলাকায় ত্রান সহায়তা দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।