ঢাকাFriday , 3 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ফ্লাইট ওঠানামা বন্ধ

rising sylhet
rising sylhet
February 3, 2023 4:06 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে উড্ডয়নের সময় চাকা ফেটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অচল হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক বিমানটি রানওয়ে থেকে ফিরিয়ে যাত্রীদের নিরাপদে সরানো হয়। তবে সাময়িক সময়ের জন্য বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

ads

হাফিজ উদ্দিন জানান, বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট (বিজি-৬০২) ১০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে যাওয়ার পর উড্ডয়ন করার ১০০০ হাজার মিটারের মধ্যে চাকা ফেটে যায় বিমানের। তাৎক্ষণিকভাবে বিমানটি  ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে সরানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।