ঢাকাSunday , 1 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর বিনামূল্যে বই উপহার বিতরণ

rising sylhet
rising sylhet
January 1, 2023 8:01 pm
Link Copied!

ads

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর বিনামূল্যে বই উপহার বিতরণ,সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছেন, বছরের প্রথম দিনকেই বই উৎসবে রুপদান করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। তাই সন্তানদের শিক্ষিত করে তুলতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রয়েছে। দেশ নিরক্ষরমুক্ত হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবে রূপ নেবে।

তিনি বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রনালয়কে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

রবিবার (১লা জানুয়ারি) সকালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২৩ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিনামূল্যে বই উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ads

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষার্থী ফৌজিয়া আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চল সিলেট এর আঞ্চলিক উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ, সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা মো. এ এস এম আব্দুল ওয়াদুদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শিলা শাহা, সহকারি প্রধান শিক্ষক ফয়জুর রহমান। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।