রাইজিংসিলেট- সৌদি আরবের পূর্বাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে ছয় প্রবাসী নারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে অবৈধ যৌন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সিলেটে একদিনেই প্রাণ হারিয়েছে দুই শিশু
সৌদি কর্তৃপক্ষের বরাতে দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক নারীদের জাতীয়তা বা পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু হয়েছে।
জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আটক ছয় নারীকে পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটে হচ্ছে ১২০০ শয্যার হাসপাতাল, নির্মাণ হবে বিশেষায়িত শিশু হাসপাতালও
এদিকে দেশটিতে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, মানবপাচার প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
তবে আটক নারীদের সম্ভাব্য শাস্তি কিংবা মামলার পরবর্তী অগ্রগতি সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।