ঢাকাFriday , 6 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের চলো চলো ঢাকায় চলো কর্মসূচী সিলেট মহানগর কমিটির যাত্রা

rising sylhet
rising sylhet
January 6, 2023 5:13 pm
Link Copied!

ads

সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ৬ জানুয়ারি শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচীতে যোগদানের লক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার চলো চলো ঢাকায় চলো কর্মসূচী উদ্দেশ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে থেকে যাত্রা শুরু হয়।

৬ জানুয়ারি বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক প্রচার মিছিল বের করা হয়। প্রচার মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর বাজার ব্রহ্মমন্দিরের সামনে সভা অনুষ্ঠিত হয়।

ads

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক চন্দন দাস, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, নির্মল সিনহা, বাবুল দেব, জিডি রুমু, দেবব্রত চৌধুরী লিটন, রনজিৎ রায়, নিখিল দে, মন মোহন দেবনাথ, রাজ কুমার পাল রাজু, এডভোকেট সুদীপ বৈদ্য, আশীষ রায়, আশীষ দেব, দীপংকর দাস, নিখিল মালাকার, ভৈরব দেবনাথ, স্বপন পাল, হারাধন দেব প্রবাস, অখিন সরকার, আনন্দ সমাদ্দার, মহানগর যুব ঐক্যের আহ্বায়ক রথিন্দ্র দাস ভক্ত, সদস্য সচিব অপূর্ব দাস, মহানগর ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রকি দেব, রক্তিম রায়, রাজিব তালুকদার, স্বদেশ রঞ্জন দাস, শ্রীজীব দাস, শিপলু শর্মা, বিশাল পান প্রমুখ। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।