ঢাকাWednesday , 1 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অমর একুশে বাঙালির ইতিহাসের গৌরবগাঁথা অহংকার: শিপলু

rising sylhet
rising sylhet
February 1, 2023 6:18 pm
Link Copied!

ads

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, অমর একুশে বাঙালির ইতিহাসের গৌরবগাঁথা অহংকার। সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেক বীরশহীদদের রক্তের বিনিময়ে বাংলা তখন রাষ্ট্র ভাষায় রূপ লাভ করেছিল এবং সেই থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার মানুষ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেন।

তিনি বুধবার (১লা ফেব্রুয়ারি) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীর হলরুমে লুমিনাস সোস্যাল সার্ভিস ক্লাব ও ক্লিন সিটির যৌথ উদ্যোগে মহান ভাষার মাস বরণ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতাদের মাঝে বই বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ads

নুমনাস সোস্যাল সার্ভিস ক্লাবের সভাপতি মো সাকির রানা কাবির এর সভাপতিত্বে ও ক্লিন সিটির সভাপতি নাজিব আহমদ অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মো. আবুল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিষ্ণু চক্রবক্রী। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ওয়াহাব লিম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ জালালাবাদ রাকিব রাবেয়া মেডিক্যাল কলেজের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ শাবিপ্রবির গনযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক ফারহান রুবেল, জেলা ছাত্রলীগ নেতা জামিল হোসেন, ১৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, নেহাল চন্দ্র রায়, রাসেল, বাশার, জুয়েল, সম্রাট, নাঈম, কবির, আবি আহমদ, ফাহিম আহমদ, আবির, আরিফ, মাহি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।