ঢাকাSunday , 5 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি গোলাম দস্তগীরের মতবিনিময়

rising sylhet
rising sylhet
February 5, 2023 7:00 pm
Link Copied!

ads

সিলেটের কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিয় করেছেন।
গত শনিবার (৪ ফেব্রুয়ারী) রাত ৯টায় তার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিম। থানার সেকেন্ড অফিসার এস.আই সোহেল মাহমুদের পরিচালনায় থানার নবাগত ওসি গোলাম দস্তগীর আহমেদ কানাইঘাটের দায়িত্ব পালনকালীন সময়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ ও সাংবাদিক একে অন্যের পরিপূরক। আইন শৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকরা বড় ধরনের ভূমিকা পালন করে থাকেন।
তিনি আরো বলেন, কানাইঘাট কে শান্তির জনপদে পরিনত করতে এবং পুলিশি সেবা তাৎক্ষনিক জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়া হবে আমার প্রথম কাজ। চুরি-ডাকাতি, মাদকদ্রব্য, জঙ্গিবাদ, গুজব সৃষ্টিকারী, সন্ত্রাসী, অপরাধী, সকল প্রকার জুয়া, অসামাজিক কার্যকলাপ, ইভটিজিং, চোরাচালান, প্রতিরোধে জিরো টলারেন্স গ্রহন করা হবে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় কানাইঘাটের শান্তি সম্প্রীতি বজায় রাখা সহ আইন-শৃঙ্খলার উন্নয়ন, অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।
কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক এম.এ হান্নান, ক্লাবের বর্তমান সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, অফিসার ইনচার্জ (তদন্ত) দিলীপ কান্ত নাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, সহ-সম্পাদক মাহবুবুর রশিদ, কোষাধ্যক্ষ মিছবাহুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাউহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ অনুপ, সদস্য মাহফুজ সিদ্দিকী, জয়নাল আজাদ, হাফিজ আহমদ সুজন, সহযোগী সদস্য মুফিজুর রহমান নাহিদ।
প্রসঙ্গত যে, বদলী জনিত কারনে জৈন্তাপুর মডেল থানা থেকে গত ২৭ জানুয়ারী কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হিসাবে গোলাম দস্তগীর আহমেদ যোগদান করেন। তার গ্রামের বাড়ী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষ্যা গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

ads

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।