ঢাকাSaturday , 7 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় ঘরের ভেতর মিললো স্কুলছাত্রী রুমার লাশ

rising sylhet
rising sylhet
January 7, 2023 5:14 pm
Link Copied!

ads

কুলাউড়ায় রুমা মুণ্ডা (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৭ জানুয়ারি) সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের জ্বালাই গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। রুমা ওই গ্রামের কালিচন্দ্র মুণ্ডার মেয়ে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে খাবার শেষ করে রুমা তার মায়ের সাথে একই বিছানায় ঘুমিয়ে যায়। পরবর্তীতে মধ্যরাতে রুমার মা রুপামনি মুণ্ডা তার মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘরের পশ্চিম পাশে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে ঘরের লোকজনেরা রুমাকে উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ads

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, রুমা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।