ঢাকাMonday , 30 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা সম্পন্ন

rising sylhet
rising sylhet
January 30, 2023 7:18 pm
Link Copied!

ads

যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১০ দফা দাবী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪টা ফেব্রুয়ারী সিলেটে বিএনপির বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।

সোমবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট ফরহাদ খন্দকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

ads

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ বলেন, আওয়ামীলীগ সরকারের ভয়াবহ দুর্ণীতির ফলে দেশ আজ চরম সংকটে। এই সংকট থেকে দেশকে বাঁচাতে হলে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করতে হবে।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, জেলা বিএনপি নেতা আক্তার হোসেন রাজু, উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আবুল বাসার ও হাজী আব্দুর রকিব, কোষাধ্যক্ষ আজির উদ্দিন, যুগ্ন সম্পাদক মনির হোসেন ও ইয়াকুব আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, বিএন নেতা আং শহীদ মেম্বার, ফজলুল হক ফজল, যুবদল নেতা সেবুল মিয়া মোজাফফর আলী, মহিলা দল নেত্রী আফিয়া বেগম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক আলমগীর হাবিব শাহীন। ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- আনোয়ার হোসেন আনু, আলী আহমদ, ফখরুল আলম, আতিকুর রহমান, চান মিয়া, তেরা মিয়া, তুরু মিয়া, সামসুল হক সামসুদ্দোহা, সেবুল মিয়া, মনসুর আলী, ফয়জুল করিম, আব্দুস সালাম, নিজাম উদ্দিন, ইয়াসিন আলী, শাহজাহান, গিয়াস উদ্দিন, শাহ বোরহান, জব্বার খা, জিয়াউর রহমান, তাজ উদ্দিন, জিয়াবুর মেম্বার, নুর মিয়া প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।