ঢাকাSunday , 18 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

সিলেটে উৎসবমুখর পরিবেশে মহাসপ্তমী উদযাপন

rising sylhet
rising sylhet
October 18, 2026 12:43 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। এবারের মহাসপ্তমীর তিথি দুই দিনব্যাপী হওয়ায় আজ রবিবারও বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের উপস্থিতি রয়েছে। দেবীর চরণে অঞ্জলি প্রদান, পূজা-অর্চনা ও মহাপ্রসাদ গ্রহণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

সকালে বিভিন্ন মণ্ডপে দেবীর পূজায় আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ নিবেদন করা হয়। চণ্ডীপাঠ, ঢাকের বাদ্য এবং শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। দিনভর ভক্তদের প্রতিমা দর্শন ও অঞ্জলি দেওয়ার পাশাপাশি সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে আরতি, ভক্তিমূলক সংগীত, রামায়ণ পালাসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দুর্গোৎসবকে ঘিরে সিলেট নগরের বিভিন্ন পূজামণ্ডপে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীরা একত্রিত হচ্ছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন পূজা কমিটিকে ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ১১ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। পূজা কমিটিগুলোকে সার্বক্ষণিকভাবে এই মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।

এ বছর সিলেট মহানগর এলাকায় মোট ১৬২টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ১৪৬টি সার্বজনীন এবং ১৬টি পারিবারিক পূজা। অন্যদিকে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৪৭৪টি সার্বজনীন ও পারিবারিক পূজার আয়োজন রয়েছে। জেলা ও মহানগর মিলিয়ে মোট ৬৩৬টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

সিলেটের আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে সভা-সমাবেশ নিষিদ্ধ

উপজেলাভিত্তিক হিসাবে গোলাপগঞ্জে ৫৮টি সার্বজনীন ও ৫টি পারিবারিক, বালাগঞ্জে ৩০টি সার্বজনীন ও ৩টি পারিবারিক, কানাইঘাটে ৩৫টি সার্বজনীন, জৈন্তাপুরে ২০টি সার্বজনীন, ফেঞ্চুগঞ্জে ৪০টি সার্বজনীন ও ১টি পারিবারিক, বিশ্বনাথে ২৩টি সার্বজনীন ও ৩টি পারিবারিক এবং গোয়াইনঘাটে ৪০টি সার্বজনীন পূজার আয়োজন রয়েছে।

ads

এ ছাড়া জকিগঞ্জে ৯৩টি সার্বজনীন ও ২টি পারিবারিক, বিয়ানীবাজারে ৪২টি সার্বজনীন ও ১২টি পারিবারিক এবং কোম্পানীগঞ্জে ২৮টি সার্বজনীন পূজা অনুষ্ঠিত হচ্ছে। ওসমানীনগরে রয়েছে ৩৯টি সার্বজনীন পূজার আয়োজন।

সিলেট মহানগরের বিভিন্ন থানার এলাকাতেও ব্যাপক আয়োজন রয়েছে। কোতোয়ালী মডেল থানা এলাকায় ৩১টি সার্বজনীন ও ১১টি পারিবারিক, জালালাবাদে ১৯টি সার্বজনীন ও ২টি পারিবারিক, এয়ারপোর্ট এলাকায় ৩৯টি সার্বজনীন ও ১টি পারিবারিক এবং শাহপরাণ এলাকায় ২৫টি সার্বজনীন ও ১টি পারিবারিক পূজা অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ সুরমায় ১৫টি এবং মোগলাবাজারে ১৭টি সার্বজনীন ও ১টি পারিবারিক পূজার আয়োজন রয়েছে।

আগামীকাল ১৯ অক্টোবর মহাঅষ্টমী এবং ২০ অক্টোবর মহানবমী পালিত হবে। ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে বিজয়া দশমী। এ বছর দেবী দুর্গার আগমন ঘোটকে এবং গমন নৌকায় বলে জানানো হয়েছে।

আমরা জুলাই যু দ্ধা সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

এদিকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা। আর ৮ নভেম্বর পালিত হবে শ্রীশ্রী শ্যামাপূজা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।