ঢাকাMonday , 16 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

rising sylhet
rising sylhet
November 16, 2026 4:56 pm
Link Copied!

ads

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা শাখা অনুমোদিত হওয়ায় সিলেট মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহিদ মিনারের সম্মুখ থেকে কোতোয়ালি থানা তাঁতীদলের উদ্যোগে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

 

 

সিলেট মহানগর কোতোয়ালি থানা তাঁতীদলের নবনির্বাচিত আহ্বায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান মিজানের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েছ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব আমিনুল হক বেলাল।

 

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা তাঁতীদলের নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন আহমদ, প্রথম যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল কাদির পাপ্পু, শাহপরান (র.) থানা তাঁতীদলের আহ্বায়ক মোঃ মুরশেদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনুক আহমদ।

ads

 

 

 

সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতারা সন্ত্রাসীদের ভাড়া করে দেশের বাইরে থেকে এবং দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। বক্তারা অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা ঝটিকা মিছিল করে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তবে শেখ হাসিনা দেশে ফিরলে ছাত্র-জনতা হত্যার দায়ে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে এবং এ দেশেই তাঁর ফাঁসি কার্যকর হবে বলে বক্তারা মন্তব্য করেন। এ সময় নেতারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও নির্ভয়ে রাজপথে থাকার আহ্বান জানান।

 

 

 

 

কর্মসূচিতে কোতোয়ালি থানা তাঁতীদলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়কদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলী আরশাদ খাঁন দিপু, এড. এ.পি.পি. মোঃ শাহ আলম, মোঃ শিপলু আহমদ, হানিফ আহমদ, মোঃ আব্দুর রহমান, এডভোকেট রোহিনা বেগম, আশরাফ হোসেন, সাহেদুল ইসলাম তারেক, মালেক মিয়া ও শহীদুর রহমান, নাজমুল ইসলাম সুমন, শালিক মিয়া খান, সুমন সরকারসহ সকল যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।