ঢাকাSaturday , 17 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পর্যটকবাহী বাসকে ধাক্কা দিয়ে পালিয়েছে একটি পাথর বোঝাই ট্রাক

rising sylhet
rising sylhet
October 17, 2026 4:10 pm
Link Copied!

ads

জাফলংগামী পর্যটকবাহী বাসকে ধাক্কা দিয়ে পালিয়েছে একটি পাথর বোঝাই ট্রাক। এতে বাসের আরোহী ৩ পর্যটক মারাত্মক আহত হয়েছেন।শনিবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় সিলেট-তামাবিল রোডের জৈন্তাপুর উপজেলর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

 

 

পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, রাজবাড়ী থেকে ৬দিনের জন্য সিলেট ভ্রমনে এসেছিলেন কয়েকজন পর্যটক। তারা জাফলংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। দুর্ঘটনার সময়ে সিলেটগামী পাথর বোঝাই একটি ট্রাক (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্র্রো ট ২২-৭৫০১ পর্যটকবাহী বাসটিকে (ঢাকা মেট্রো ব ১২-১৮৪৯) ধাক্কা দিলে বাসটি কাদে পড়ে যায়।

ads

 

 

 

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তামাবিল হাইওয়ে পুলিশ।আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাদের নাম ঠিকানা বা বিস্তারিত পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি বলে জানিয়েছেন তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ এসআই নাজমুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।