রাইজিংসিলেট- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস–এর শারীরিক অবস্থার খোঁজ নিতে মালয়েশিয়ায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
শনিবার আলাল ও তাঁর সহধর্মিণী মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলাল জানান, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন এবং তাঁর শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে। তিনি দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সিলেটে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত
গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।