ঢাকাTuesday , 8 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ইমদাদ চৌধুরী

rising sylhet
rising sylhet
September 8, 2026 10:45 pm
Link Copied!

ads

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী হৃদরোগের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরার পর তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। গত সোমবার সাক্ষাৎকালে তিনি মিজানুর রহমান চৌধুরীর শারীরিক খোঁজখবর নেন।

এসময় ইমদাদ হোসেন চৌধুরী তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং হৃদপিন্ডে সফলভাবে এনজিওপ্লাস্টি (রিং পরানো) সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

ads

এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা বেলায়ত হোসেন লিটন ও রেজাউল করিম, মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমজাদ হোসেন এবং ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সেলিম আহমদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।