ঢাকাFriday , 3 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

rising sylhet
rising sylhet
February 3, 2023 8:24 pm
Link Copied!

ads

সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন “মৌলভীবাজার সমিতি, সিলেট” এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাইবাজার ও কলাবাড়িতে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
মৌলভীবাজার সমিতি, সিলেট এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় কম্বল বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভা দুটিতে বক্তব্য রাখেন সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুন নূর মাস্টার, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিক আলী, কোষাধ্যক্ষ এডভোকেট মো. সাইফুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক বাবুল সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক একেএম ওয়াহিদুর রব জগলু, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম আশুক, কার্যনির্বাহী পরিষদের সদস্য মিজানুর রহমান খোকন, এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, জীবন সদস্য মো. ওয়াহিদুর রহমান ও আব্দুস ছামাদ প্রমুখ।
শীতবস্ত্র বিতরণে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন মো. কামাল হোসেন, মো. নজরুল ইসলাম নয়ন, ইউপি সদস্য শাহেদুর রহমান মুসলিম, সৈয়দ আব্দুর রব, সৈয়দ আব্দুল মজিদ, আসাদুজ্জামান খান মোবারক, আমির উদ্দিন, হাফিজ আবদুল আজিজ, হাফিজ এনাম উদ্দিন, নুরুল ইসলাম, মাস্টার শিব্বির আহমদ, আশুক আহমদ ও শওকত হোসেন প্রমুখ। উল্লেখ্য প্রতি বছর সমিতির উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় শীতবস্ত্র বিতরণ, বন্যায় ত্রাণ সামগ্রী বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ বৃত্তি প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করা হয়ে থাকে। এবারে বিপুল সংখ্যক নিম্নবিত্ত লোকের উপস্থিতিতে অত্যন্ত সুন্দরভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি

ads

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।