ঢাকাWednesday , 29 July 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা

rising sylhet
rising sylhet
July 29, 2026 3:29 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। বুধবার (২৯ জুলাই) প্রকাশিত সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্যমতে, উত্তর উড়িষ্যা ও পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করা গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিমমুখী হয়ে ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেড়ে যাওয়ায় সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকায় দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ads

স্কালোনির বড় দুশ্চিন্তা মায়ামির আবহাওয়া, শেষ ষোলোতে কেপ ভার্দের মুখোমুখি আর্জেন্টিনা

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।