ঢাকাWednesday , 1 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

লালাবাজারে ১ম চেয়ারম্যান ফুটবল কাপ‘র শুভ উদ্বোধন

rising sylhet
rising sylhet
February 1, 2023 7:07 pm
Link Copied!

ads

দক্ষিণ সুরমা ৬ নং লালাবাজার ইউনিয়ন ১ম চেয়ারম্যন ফুটবল কাপ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের মাঠে বেলুন উড়িয়ে এই ফুটবল কাপের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি।

৬ নং লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান তোয়াহিজদুল হক তুহিন এর সভাপতিত্বে ও লালাবাজার ইউনিয়ন ক্রীড়াচক্রের রোপন খানের পারিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য নিউক্যাসল শাখা যুবলীগের সাবেক সভাপতি মতিন রহমান, ৮ নং মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, ৭ নং জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়েছ আহমদ, ৫ নং সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, ১ নং মোল্লার গাঁও ইউপি চেয়ারম্যান মামুন খান, ৩ নং তেঁতলি ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান, ১০ নং কামালবাজার ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক, ৬ নং লালাবাজার সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সিনিয়র সদস্য লায়েক আহমদ জিকু, দক্ষিণ সুরমা উপজেলা যুগ্ম আহবায়ক আশিক আলী, যুক্তরাজ্য প্রবাসী ও ক্রীড়া সংগঠক আফজাল আহমদ চৌধুরী, লালাবাজার ইউপি ক্রীড়াচক্রের সভাপতি তোফায়েল আহমদ রুনাম।

ads

এসময় খেলার আয়োজক, পরিচালনা কমিটি ও লালবাজার ইউনিয়ন ক্রীড়াচক্রের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ফয়েজ উদ্দিন এলেন। সহকারীর দায়িত্ব পালন করেন কাওসার আহমদ ও খালেদ আহমদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।