ঢাকাWednesday , 1 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

rising sylhet
rising sylhet
February 1, 2023 7:45 pm
Link Copied!

ads

৬নং লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ও কলেজ গভর্ণিং বডির সভাপতি মো. তোয়াজিদুল হক তুহিন বলেছেন, শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব ও অভাব দূর করতে হবে। লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে তোমাদের পড়াশোনার নতুন যাত্রা শুরু হলো। আমরা আশা করছি এখান থেকেই তোমরা পড়াশোনা শেষ করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তুলবে। তোমরা সেই লক্ষ্য মাথায় নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করবে।

তিনি বুধবার (১লা ফেব্রুয়ারি) সকালে কলেজের হলরুমে লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিক কাজী আব্দুল মালিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক যুক্তারাজ্য প্রবাসী মতিন রহমান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী শামছুল খান বাদশা, ফয়েজ উদ্দিন, কবির আহমদ সুহেল।

ads

বক্তব্য রাখেন গভর্ণিং বডির শিক্ষানুরাগী সদস্য লায়েক আহমদ জিকু, অভিভাবক সদস্য আব্দুল হক, ধন মিয়া, ফজর আলী। এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। পরে অতিথিবৃন্দকে কলেজের পক্ষ থেকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।