ঢাকাFriday , 3 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সবুজবাগ আবাসিক এলাকা ও মসজিদ পরিচালনা কমিটি গঠন

rising sylhet
rising sylhet
February 3, 2023 7:29 pm
Link Copied!

ads

সিলেট নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী আবাসিক এলাকা সবুজবাগ আবাসিক এলাকা ও মসজিদ পরিচালনা কমিটির ২৩-২৪ এর কার্যকরী কমিটি গঠন। শুক্রবার বাদ জুমআ সবুজবাগ জামে মসজিদে কমিটি গঠন বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত মুরব্বিয়ান ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সামনে নতুন কমিটির ঘোষণা দেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ সবুজবাগ আবাসিক এলাকা ও মসজিদের প্রধান উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল ইসলাম জুয়েল।
নবগঠিত সবুজবাগ আবাসিক এলাকার কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা: হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুমান, সহকারী সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হক, সহকারী সেক্রেটারী রানা আহমদ ও আব্দুল আহাদ লস্কর। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন কামাল হোসেন, হুমায়ুন কবির সুবের, কাজী আরিফ, সামাদ মিয়া, মঈন উদ্দিন খান ও জাহাঙ্গীর হোসেন।
নবগঠিত সবুজবাগ আবাসিক এলাকার মসজিদ কমিটির সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন ডা: হেলাল উদ্দিন, সহ-সভাপতি সালেহ আহমদ, সেক্রেটারী আব্দুস শাকুর, ক্যাশিয়ার সইব উদ্দিন, সহকারি ক্যাশিয়ার শামীম আহমেদ। সদস্য নির্বাচিত হয়েছেন গৌস উদ্দিন, জাহিদুল হক, মস্তাক আহমদ খাঁন সাজু, ফারুক মিয়া, আনোয়ার কবির টিপু ও আব্দুল করিম।
সভায় দিকনির্দেশনামূলক বক্ত্যবে প্রধান উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান বলেন, এলাকা ও মসজিদ দুটি গুরত্বপূর্ন কমিটি গঠন হয়েছে। আশাকরি সবাই মিলেমিশে সবুজবাগ আবাসিক এলাকা ও মসজিদের উন্নয়নে মিলেমিশে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে এগিয়ে যাবেন সেই প্রত্যাশা করি। বিজ্ঞপ্তি

ads

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।