আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মদনশিং মাঠে জাতীয় আদিবাসী পরিষদ, সাপাহার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ উৎসবে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ১৮৫টি দল অংশ নেয়।
উৎসবে গান, নৃত্য ও বিভিন্ন লোকজ পরিবেশনার মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরা হয়। দিনভর মদনশিং মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ।
উৎসবে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। জাতীয় আদিবাসী পরিষদ, সাপাহার উপজেলা শাখার সভাপতি স্বপন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্যের সহধর্মিণী ফরিদা বেগম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, এলজিইডি কর্মকর্তা তাহাজ্জদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টয়লেটের দুর্গন্ধে দুর্ভোগে রোগী-স্বজন
বিভিন্ন এলাকার অংশগ্রহণকারী দলগুলো ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করে। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য ফুটে ওঠে।
আয়োজকেরা জানান, কারাম উৎসবের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে নিজেদের শেকড়ের সঙ্গে পরিচিত করা সম্ভব। একই সঙ্গে এ ধরনের আয়োজন পারস্পরিক সাংস্কৃতিক যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখে। সাপাহারে নবাগত ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
উৎসবের শেষপর্বে বিজয়ী দল ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।