রাইজিংসিলেট- সিলেটে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকার যদি একতরফা বা বিতর্কিত কোনো পদক্ষেপ নেয়, তাহলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনে দলীয় পরিচয়ের ব্যক্তিদের নিয়োগ নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে এবং অতীতের নির্বাচনী অভিজ্ঞতার কারণে এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হলে তা ইতিবাচক হবে।
গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আগে যারা গণভোটের পক্ষে ছিলেন, তাদের অবস্থান পরিবর্তনের কারণ জনগণের কাছে স্পষ্ট হওয়া উচিত। তার মতে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং গণভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হলে ইতিবাচক পরিবর্তন সম্ভব।
সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার বাইপাস সড়ক দিয়ে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের অ ভি যোগ
তিনি দুর্নীতি ও চাঁদাবাজি দমনে সরকারের কার্যকর উদ্যোগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের সব নাগরিকের প্রতিনিধি হিসেবে আইনশৃঙ্খলা, সুশাসন এবং রাজনৈতিক পরিবেশ উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এটাই জনগণের প্রত্যাশা।