ঢাকাThursday , 9 July 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে জিরা, চা-পাতাসহ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

rising sylhet
rising sylhet
July 9, 2026 1:23 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে জিরা, চা-পাতা, চিনি, পান, একটি মহিষ এবং চোরাচালানে ব্যবহৃত তিনটি পিকআপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মালামালের মোট আনুমানিক মূল্য এক কোটি সাত লাখ ৬১ হাজার ৩২৫ টাকা।

বুধবার (৮ জুলাই) বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

লক্ষ্মীবাজার বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় এক হাজার ২০০ কেজি ভারতীয় জিরা, দুই হাজার কেজি চা-পাতা এবং চোরাচালানে ব্যবহৃত তিনটি বাংলাদেশি ডিআই পিকআপ জব্দ করে। এসব মালামাল ও যানবাহনের আনুমানিক মূল্য এক কোটি চার লাখ টাকা।

ads

এদিকে একই দিনে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় পরিচালিত আরেক অভিযানে ৭১৮ কেজি ভারতীয় চিনি, ১০২ কেজি চা-পাতা, ৮৬ বিরা পান এবং একটি মহিষ উদ্ধার করা হয়। এ অভিযানে জব্দ হওয়া মালামালের মূল্য প্রায় তিন লাখ ৬১ হাজার ৩২৫ টাকা।

সৌদি আরবে সিলেটের দুই প্রবাসী বাংলাদেশি নি হ ত

বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।