রাইজিংসিলেট- মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। রোববার দুপুর থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলের বহু ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।
ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। কারও ক্ষেত্রে অ্যাপ বা ওয়েবসাইট ঠিকভাবে লোড হচ্ছে না, আবার অনেকের নিউজফিডও স্বাভাবিকভাবে আপডেট হচ্ছে না।
অনলাইন সেবা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরের তথ্যেও ফেসবুকের এই সমস্যার প্রতিফলন দেখা গেছে। তাদের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টার পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহার করতে না পারার অভিযোগ দ্রুত বাড়তে শুরু করে।
সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজন আটক
তবে এই প্রযুক্তিগত সমস্যার কারণ সম্পর্কে এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটি বিষয়টি নিয়ে কাজ করছে কি না, সে সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।