ঢাকাTuesday , 17 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

১৬ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

rising sylhet
rising sylhet
January 17, 2023 3:32 pm
Link Copied!

ads

পূর্বধলায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর ছয় বছর বয়সী এক শিশুর ঘাড় মটকানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশে আব্দুল্লাহ নামের ওই শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে পূর্বধলা থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ads

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ছোছাউড়া গ্রামের জামাল মিয়ার ছেলে আব্দুল্লাহ (৬) ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুলের ছাত্র।

সোমবার বিকেলে খেলাধুলার জন্য সে বাড়ি থেকে বের হয়। সন্ধার পরও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে পরে এলাকায় মাইকিং করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা শিশুটিকে হত্যা করেছে খতিয়ে দেখা হচ্ছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।