ঢাকাWednesday , 23 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের লক্ষ্যটা পরিষ্কার করে দিয়েছেন অধিনায়ক

rising sylhet
rising sylhet
September 23, 2026 4:07 pm
Link Copied!

ads

বাংলাদেশের লক্ষ্যটা পরিষ্কার করে দিয়েছেন অধিনায়ক লিটন দাস। ম্যাচ ধরে এগোলেও শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেওয়াই দলের প্রধান লক্ষ্য। আর ফাইনালে উঠতে পারলে সোনার পদকের জন্য লড়াইয়ের সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।দেশ ছাড়ার আগে লিটন বলেন, “ডেফিনেটলি এখানে টার্গেট একটা থাকবে।

 

 

 

যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলা এবং ফাইনালে যেন ভালো ক্রিকেট করতে পারি।তবে বড় লক্ষ্য সামনে থাকলেও শুরু থেকেই ফাইনাল নিয়ে ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক। তার পরিকল্পনা ম্যাচ ধরে এগোনোর।ক্রিকেটে যে জিনিসটা বলি, অলওয়েজ ম্যাচ বাই ম্যাচ। আমরা ম্যাচ বাই ম্যাচ যাব।

 

 

 

 

এবং বিগার টার্গেট হচ্ছে এইটাই, বলেন লিটন।ফাইনালে উঠতে পারলে সোনার পদকের লড়াইয়ের সুযোগ থাকবে এটিও মনে করিয়ে দিয়েছেন তিনি। লিটনের ভাষায়, আমরা কিভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি, কারণ ফাইনাল খেললে আপনার একটা অপরচুনিটি থাকবে গোল্ড জেতার।

ads

 

 

 

 

তার আগে ফাইনাল পর্যন্ত যেতে হবে।এশিয়ান গেমসের আগে দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট লিটন। দীর্ঘদিন পর জাতীয় দলের ক্রিকেটারদের একসঙ্গে টি-টোয়েন্টি প্রস্তুতির সুযোগ হয়েছে। ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ।এই প্রস্তুতিকে দলের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে লিটন বলেন, আমাদের অপশনই কম ছিল একসাথে হওয়ার। এই ক্যাম্পটা এবং প্লাস দুইটা প্র্যাকটিস গেম আমরা খেললাম।

 

 

 

 

এটা একটা ভালো অপরচুনিটি এবং ভালো অপশন ছিল যে আমাদের একসাথে আবার বন্ডিং হওয়ার জন্য।এশিয়ান গেমসের পর অলিম্পিকে ক্রিকেট খেলার সম্ভাবনা নিয়েও সংবাদ সম্মেলনে আলোচনা হয়েছে। তবে আপাতত সেই দূরের হিসাব নিয়ে ভাবছেন না লিটন। তার নজর এখন এশিয়ান গেমসে ভালো ক্রিকেট খেলা এবং ধাপে ধাপে ফাইনালে পৌঁছানো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।