ঢাকাSunday , 18 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

হবিগঞ্জে বাস-ট্রাক সং ঘ র্ষে আহত ৯

rising sylhet
rising sylhet
October 18, 2026 2:52 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজারের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটে বাস-মোটরসাইকেল সং ঘ র্ষে নিহত ফরহাদ

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সিলেটের দিকে যাচ্ছিল গ্রিন লাইন পরিবহনের একটি বাস। বিপরীত দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল বালুবাহী একটি ট্রাক। জালালপুর এলাকায় পৌঁছালে যান দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির কয়েকজন যাত্রী আহত হন।

ads

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে একমুখী যান চলাচল করছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নিতে রেকারের ব্যবস্থা করা হয়েছে।

আমরা জুলাই যু দ্ধা সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিছুর রহমান জানান, আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাকবলিত যাত্রীদের মালামাল উদ্ধার করে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।