ঢাকাTuesday , 3 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষায় ফেল করায় জীবনটাই শেষ করে দিল নবম শ্রেণীর কিশোরী

rising sylhet
rising sylhet
January 3, 2023 2:03 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- পরীক্ষায় ফেল করায় জীবনটাই শেষ করে দিল নবম শ্রেণীর কিশোরী,কিশোরী মাফুজা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামের মুরাদ কাজীর মেয়ে। ফরিদপুরের নগরকান্দায় পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় মাফুজা আক্তার (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম। স্থানীয়রা জানান, সোমবার সকালে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে মাফুজা আত্মহত্যা করে।

নিহতের পরিবার জানান, এবার নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ফেল করায় ফলাফল প্রকাশের পর থেকেই মাফুজার মন খারাপ ছিল। তাছাড়া বাড়ির কারো সঙ্গে কোনো ঝামেলা বা কারো ওপর অভিমান ছিল না তার। ধারণা করা হচ্ছে- পরীক্ষায় ফেল করায় অভিমান করে তিনি আত্মহত্যা করেছে।

ads

নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।