ঢাকাWednesday , 4 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কর আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

rising sylhet
rising sylhet
January 4, 2023 6:45 pm
Link Copied!

ads

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৩ ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) বিকেলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণ মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনার এডভোকেট মো. আতিকুর রহমান শাবু মনোনয়নপত্র গ্রহন করেন।

এসময় সহকারী নির্বাচন কমিশনার মো. ইফতিয়াক হোসাইন মঞ্জু, সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. খায়রুল আলম সহ কর আইনজীবী সমিতির সিনিয়র, জুনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল করেন সভাপতি পদে এম ই এম ইকবালুর রহমান ও সমর বিজয় শী শেখর, সহ-সভাপতি পদে মোহাম্মদ আব্দুল আলীম পাঠান ও গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মো. সফিকুল ইসলাম ও সুব্রত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আজিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে কাউছার মাহমুদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. জহিরুল ইসলাম রিপন, মো. কামাল আহমদ ও মো. মাজাহারুল হক, পাঠাগার সম্পাদক পদে সৈয়দ আব্দুল হামিদ ও মওদুদ আহমদ, কার্যনির্বাহী সদস্য পদে মো. সুলেমান হোসেন খান, এম শফিকুর রহমান, মৃত্যুঞ্জয় ধর ভোলা, মোহাম্মদ আলী খোকন, মো. এমদাদুল হক, আতাউর রহমান সেগুল, মো. আবুল ফজল, আলী আহমদ, মো. হাসনু চৌধুরী।

ads

মনোনয়পত্র দাখিলকালে নির্বাচন কমিশনার এডভোকেট আতিকুর রহমান সাবু আগামী ১৯জানুয়ারি অনুষ্ঠিতব্য সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৩ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।