ঢাকাSunday , 29 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দুই ট্রাকের সংঘর্ষে আগুন, দগ্ধ হয়ে হেলপার নিহত

rising sylhet
rising sylhet
January 29, 2023 2:38 pm
Link Copied!

ads

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দুই ট্রাকের সংঘর্ষে আগুন, দগ্ধ হয়ে হেলপার নিহত।ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর একটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে সবুজ মিয়া (২০) নামে ট্রাকের হেলপার মারা গেছেন।

রোববার (২৯ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক সোনারগাঁ আবাসিক এলাকায় সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার সবুজ মিয়ার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে একটিতে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ওই ট্রাকের হেলপার মারা যান।

ads

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, আজ সকালে খুব বেশি কুয়াশা ছিল। যে কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর একটি ট্রাকে আগুন ধরে যায়। ওই হেলপার ট্রাকে হয়তো ঘুমিয়ে ছিলেন। যে কারণে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। তবে নিহতের পুরো পরিচয় এখনো মেলেনি। বর্তমানে ট্রাক দুটি দমকল বাহিনীর সহায়তায় রাস্তা থেকে সরানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।