ঢাকাFriday , 3 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী

rising sylhet
rising sylhet
February 3, 2023 2:24 pm
Link Copied!

ads

আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে (১৩) বছর বয়সি জনৈক এক কিশোরী। মূমুর্ষ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল আহাদ (৫৫) নামে এক আরবি শিক্ষককে আটক করে পুলিশে দেয় জনতা। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

অভিযুক্ত আব্দুল আহাদ নিজের দোষ স্বীকার করে বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আব্দুল আহাদ হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের মৃত নিলু মিয়ার পুত্র।

ads

জানা যায়,হবিগঞ্জ সদর উপজেলার উত্তর বামকান্দি গ্রামের সামছুল হকের জনৈক কিশোরী কন্যা প্রতিদিনের ন্যায় বুধবার সকালেও স্থানীয় মক্তবে আরবি পড়তে যায়। এসময় সুযোগ বুঝে ওই কিশোরীকে পাশের একটি রুমে নিয়ে ধর্ষণ করে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আরবি শিক্ষক আব্দুল আহাদকে আটক করে সদর থানায় খবর দেয়। খবর পেয়ে এসআই ইয়াকুব আলীর নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরপর তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসআই ইয়াকুব আলী জানান, হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত আব্দুল আহাদ নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। ভিকটিম সদর হাসপাতালে ভর্তি রয়েছে। ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে জবানবন্দির জন্য তাকে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।