ঢাকাFriday , 3 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিন সুরমায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে ছুরিকাঘাতে এক যুবককে আহত করেছে দুর্বৃত্তরা

rising sylhet
rising sylhet
February 3, 2023 2:36 pm
Link Copied!

ads

দক্ষিন সুরমায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে ছুরিকাঘাতে এক যুবককে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় আকিব নামের ওই ছাত্রকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভেতর এই ঘটনা ঘটে।

আকিব দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি গ্রামের মো. বেলাল আহমদের ছেলে।

ads

জানা গেছে, বিকেল ৪টার দিকে দক্ষিণ সুরমাস্থ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভেতর কয়েকজন যুবকের সাথে আকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবকদের একজন আকিবের কোমরের পেছনের দিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহতাবস্থায় আকিবকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।