সিলেটে আ. লীগের ‘শান্তি সমাবেশ’ শুরু,সিলেট মহাগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ শুরু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. নাসির উদ্দিন খানের পরিচালনায় এ সমাবেশ শুরু হয়।
সিলেট মহাগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সৈয়দা জেবুন্নেছা হক বক্তব্য রাখবেন। তারা ইতোমধ্যে সমাবেশমঞ্চে এসে উপস্থিত হয়েছেন।
বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে অনুষ্ঠিত হচ্ছে সিলেট আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’। সমাবেশে সভাপতিত্ব করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।