ঢাকাSunday , 5 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি ৩টি মোটরসাইকেল চুরির,টনক নড়ে পুলিশের,অভিযান চালিয়ে গ্রেফতার ২

rising sylhet
rising sylhet
February 5, 2023 5:41 pm
Link Copied!

ads

কোম্পানীগঞ্জ উপজেলার বেশিরভাগ এলাকার মানুষ চোর ও ডাকাতের উৎপাতে অতীষ্ট।বিশেষ করে বিদ্যুতের ট্রান্সফরমার ও মোটরসাইকেল চোরদের কারণে নাজেহাল জনসাধারণের।

তবে অভিযোগ ছিলো- এতসব ঘটনার পরও পুলিশের ভূমিকা ছিলো প্রশ্নবিদ্ধ। অবশেষে সরকারি ৩টি মোটরসাইকেল চুরির পর টনক নড়ে পুলিশের। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দুজনকে।

জানা যায়, সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের কোয়ার্টার থেকে ২টিসহ এক রাতে ৩টি মোটরসাইকেল চুরি হয়। এর মধ্যে একটি সরকারি মোটরসাইকেল। যা ব্যবহার করতেন বিআরডিবি’র উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. শাহ আলম।

গত ১ ফেব্রুয়ারি রাতে তার ব্যবহৃত টিভিএস কোম্পানির ১২৫ সিসির মোটরসাইকেলটি কোয়ার্টারের গেইটের থালা ভেঙে নিয়ে যায়। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। বিভিন্ন জায়গায় চলে পুলিশের সাড়াশি অভিযান।

ads

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে পুলিশের অভিযানে একাধিক মাদক ও ডাকাতি মামলার ২ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় কোম্পানীগঞ্জ থানাপুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বুড়দেও গ্রামের ইছাক আলীর ছেলে পুত্র নজির আহমদ (৩০) ও কোম্পানীগঞ্জ গ্রামের হাসাব আলীর পুত্র মখতাছির আলী (৩০)। তাদেরকে উপজেলার দলইরগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৭ জানুয়ারি কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হিল্লোল রায় বলেন, আমি যোগদানের পরই চুরি ও ডাকাতি বন্ধে সাড়াশি অভিযান চালাচ্ছি উপজেলার বিভিন্ন এলাকায়। সন্দেহবাজনদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনশৃংখলার উন্নতি ও চুরি ডাকাতি বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, এরই মধ্যে একাধিক মামলার ২ আসামিকে আমরা গ্রেফতার করেছি। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।