ঢাকাTuesday , 28 April 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে

rising sylhet
rising sylhet
April 28, 2026 7:23 pm
Link Copied!

ads

এই মাসে বৃষ্টি হানা দিয়েই উধাও হওয়ার দেখা মেলে প্রখর রোদের। তবে এবার অবস্থা একটু ভিন্ন। গত কয়েকদিন থেকে সিলেট অঞ্চলে বলতে গেলে সূর্যের দেখা মিলছেই না।তার ধারাবাহিকতা বজায় ছিল মঙ্গলবারও। সারাদিন গোমড়া আকাশ, মাঝে মাঝে বৃষ্টির হানা।

 

গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) সিলেট মহানগর এবং আশপাশ এলাকায় ১২৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র ১ দশমিক ২ মিলিমিটার। তবে সারাদিন সিলেটের আকাশ ছিল মেঘলা।এদিকে আগামী ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক বা কখনো কখনো সম্পূর্ণ মেঘলা থাকতে পারে।একই সাথে হাল্কা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও আছে।

ads

 

 

গোটা অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কালবৈশাখীর আশঙ্কাতো আছেই।গত ২৪ ঘন্টায় এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।আগামী ২৪ ঘন্টায় প্রায় অপরিবর্তীত থাকবে বলেও জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।