ঢাকাSaturday , 17 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইরফান আলী হ ত্যা কা ণ্ডের ঘটনায় থানায় মা ম লা

rising sylhet
rising sylhet
October 17, 2026 11:49 pm
Link Copied!

ads

নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে ইরফান আলী হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা।শনিবার (১৭ অক্টোবর) নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শাহপরাণ (রহ.) মামলাটি দায়ের করেন।

 

 

 

 

এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া ১৩ শ্রমিকের সংশ্লিষ্টতা না পাওয়ায় শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া ১৩ শ্রমিকের সংশ্লিষ্টতা না পাওয়ায় শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

 

 

 

তিনি আরও জানান, ইরফান আলীর মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।উল্লেখ্য, নগরীর খাদিমপাড়ার ৪ নম্বর রোডের নুর প্যালেস নামের নির্মাণাধীন একটি ভবনে প্রায় আড়াই বছর ধরে নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইরফান আলী। শুক্রবার দুপুরে স্থানীয়রা ওই ভবনের চতুর্থ তলায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ads

 

 

 

 

পরে শাহপরাণ (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।