ঢাকাTuesday , 31 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে ভিক্ষুকদের কর্মসংস্থানের উদ্বোধন করলেন

rising sylhet
rising sylhet
January 31, 2023 9:11 pm
Link Copied!

ads

 

খাগড়াছড়িতে ভিক্ষুকদের কর্মসংস্থানের উদ্বোধন করলেন,প্রধানমন্ত্রীর অগ্রাধিকার মূলক জনবান্ধব কর্মসূচীর আলোকে শহর সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে খাগড়াছড়ি জেলা সদরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কার্যক্রম উদ্বোধন করলেন খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।

আজ মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৩ খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রধানমন্ত্রীর জনবান্ধব এই কর্মসূচীর উদ্বোধন করেন।

ads

খাগড়াছড়িতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের বাস্তবায়ন কার্যক্রম খাগড়াছড়ি পৌর সভা কমিটির উদ্যোগে ০৬ নং ওয়ার্ডে শালবন এলাকার বাসীন্দা ভিক্ষুক রেজিয়া বেগমের পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে একটি সবজি ও মাছের দোকান উদ্বোধনের
মাধ্যমে খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী মানবিক এ কর্মসূচীর শুভ সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক রোকেয়া বেগম,
শহর সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাজমুল আহসান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মো: রেজাউল করিম ও স্থানীয় মুরুব্বীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।