ঢাকাMonday , 2 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় মানবকল্যাণ পদক পেলেন সিলেটের আব্দুল জব্বার জলিল

rising sylhet
rising sylhet
January 2, 2023 2:10 pm
Link Copied!

ads

জাতীয় মানবকল্যাণ পদক পেলেন সিলেটের আব্দুল জব্বার জলিল,প্রান্তিক, অনগ্রসর ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, আত্মনির্ভরশীলকরণ ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জাতীয় মানবকল্যাণ পদক ২০২০ অর্জন করেছেন সিলেটের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আব্দুল জব্বার জলিল।

সোমবার (২রা জানুয়ারি) সকালে সমাজসেবা অধিদপ্তর আগারগাঁও ঢাকায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ অনুষ্ঠানে তিনি এ পদক গ্রহণ করেছেন। প্রথমবারের মতো প্রবর্তিত জাতীয় মানবকল্যাণ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামন আহমেদ এমপির হাত থেকে ব্যক্তি হিসেবে আব্দুল জব্বার জলিল এ পদক গ্রহণ করেন।

আব্দুল জব্বার জলিল বিগত মহামারি করোনাকালীন সময়ে অসহায় দরিদ্র মানুষের সেবায় ফ্রি অক্সিজেন সেবা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে মানুষের পাশে থেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারি বর্তমানে নগরীর তাঁতীপাড়া সিলেটের বাসিন্দা আব্দুল জব্বার জলিল ব্যবসার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও মানবকল্যাণে অবদান রেখে চলেছেন।

ads

আব্দুল জব্বার জলিল মানবকল্যাণে সরকার কর্তৃক এ পদক প্রাপ্তিতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আমি কখনো লোক দেখানো কাজ পছন্দ করি না। যাহাই করি আল্লাহকে রাজি ও খুশি করার লক্ষ্যে করে থাকি। সরকার আমাকে এই পদক দিয়ে যে সম্মান প্রদর্শন করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।