ঢাকাSunday , 5 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সরে গেছে ৩ বাঘ, স্বস্তিতে বনরক্ষীরা

rising sylhet
rising sylhet
February 5, 2023 5:59 pm
Link Copied!

ads

বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর অফিস এলাকায় বাঘগুলোকে আর দেখা যাচ্ছে না। বাঘের ডাকও শুনতে পাচ্ছেন না বনরক্ষীরা।

ধারণা করা হচ্ছে পথ ভুলে অফিস এলাকায় প্রবেশ করেছিল বাঘগুলো। মিস্টি পানির পুকুর পেয়ে পানি ক্ষেতে নেমেছিল বাঘগুলো।

বনরক্ষীদের সতর্ক উপস্থিতি টের পেয়ে বাঘগুলো বনের গহীনে ফিরে গেছে এমনটি ধারণা করছে বনবিভাগ।

এর আগে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরের আগ পর্যন্ত কয়েকবার বাঘ দেখেছে বনরক্ষীরা।

বনরক্ষীরা বলছেন, চাকরি সূত্রে সুন্দরবনের অভ্যন্তরে থাকলেও, বাঘ দেখার সৌভাগ্য সবার হয় না। প্রথমবারের মত বাঘ দেখায় খুব ভয় পেয়েছিলাম। তবে বাঘগুলো চলে যাওয়ার পরে স্বস্তি ফিরে পেয়েছি আমরা।

ads

চান্দেশ্বর অফিসের ইনচার্জ মো. ফারুক আহমেদ বলেন, শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরের আগ মুহূর্তে একবার বাঘগুলোকে দেখা গেছে। পরে আর দেখা যায়নি। বাঘের গর্জনও শুনতে পাইনি আমরা। মূলত মনে হচ্ছে ঘুরতে ঘুরতে অফিস এলাকায় চলে এসেছিল বাঘগুলো। পরে পরিচিত এলাকা না হওয়ায় এবং বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চলে গেছে।

তিনি আরও বলেন, বাঘগুলো খুবই শান্ত ছিল। কোনো হিংস্রতা দেখায়নি তারা। এরপরেও আমরা খুবই সতর্ক ছিলাম। সতর্কতার সঙ্গে ছবি তুলেছি। এখনও আমরা সতর্ক অবস্থায় আছি। আবার বাঘ এলেও যেন কারও কোনো ক্ষতি না হয় এবং বাঘগুলোকে কেউ যাতে বিরক্ত না করে সেজন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি।

বিভিন্ন সময় বনের মধ্যে বাঘ দেখতে পাওয়া ও বাঘ গণনা কার্যক্রমে সরাসরি অংশ নেওয়া বন কর্মকর্তা আজাদ কবির বলেন, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী মানুষের সংস্পর্শে আসতে চায় না। তেমনি বাঘও মানুষের কাছ থেকে দূরে থাকতে চায়। তবে বাঘ কখনও নিজেকে লুকিয়ে রাখতে চায় না। ক্ষুধার্থ হলে বাঘ রাগান্বিত হয়ে যায়। এ সময় সে অতিরিক্ত ঘোরাফেরা করে। পেটে ক্ষুধা না থাকলে বাঘ বিশ্রাম নেয়, নিজেদের মধ্যে খুনসুটি ও ঘোরাফেরা করতে পছন্দ করে। খুব ক্ষুধার্থ ও নিজেকে নিরাপত্তাহীন মনে হলেই বাঘ মানুষের ওপর আক্রমণ করে। এছাড়া কখনও বাঘ মানুষের ওপর আক্রমণ করে না।

চান্দেশ্বর অফিস এলাকায় বাঘ আসা সম্পর্কে আজাদ কবির আরও বলেন, সুন্দরবনের মধ্যে বাঘ ঘুরে বেড়াবে এটাই স্বাভাবিক। তবে যেসব স্থানে মানুষ থাকে সেখানে বাঘ যাওয়ার কথা না। ঘুরতে ঘুরতে পথ ভুলে ওই এলাকায় এসেছিল। পরবর্তীতে যখন বুঝতে পেরেছে, তখন ওরা নিজেদের পছন্দ মত স্থানে ফিরে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।