ঢাকাSunday , 1 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে মিরাজুল টেলিকম এর শাখা উদ্বোধন

rising sylhet
rising sylhet
January 1, 2023 8:03 pm
Link Copied!

ads

আব্দুল আলিম-সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে একটি মোবাইল টেলিকম ব্যবসা প্রতিষ্ঠান মিরাজুল টেলিকম এর দ্বিতীয় শাখা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সদরের নিউ মার্কেট আন্ডার গ্রাউন্ডে ফিতা কেটে মোবাইল টেলিকম ব্যবসা প্রতিষ্ঠান মিরাজুল টেলিকম এর দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়। এর আগে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাপাহার জিরো পয়েন্ট মসজিদের ইমাম হাফেজ আনারুল ইসলাম। এসময় বিশিষ্ট ব্যবসায়ী ইবনে শরীফ চৌধুরী তপু, মর্জিনা ইলেকট্রনিক্সের স্বত্তাধিকারী জিল্লুর রহমান, জুয়েল ইলেকট্রনিক্সের স্বত্তাধিকারী জুয়েল হোসেন, নাজমুল প্রেসের স্বত্তাধিকারী নাজমুল হোসেন, দুলাল হোসেন, রুবেল টেলিকমের স্বত্তাধিকারী রুবেল হোসেন, সোহাগ টেলিকমের স্বত্তাধিকারী সোহাগ হোসেন, সম্ভু সহ স্থানীয় টেলিকম ও ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মিরাজুল টেলিকমের স্বত্তাধিকারী মিরাজুল ইসলাম বলেন, অত্যাধুনিক যুগে টেলিকম ব্যবসার গুরত্ব অনেক বেশি। কিন্তু হরেক রকমের মোবাইলের যন্ত্রাংশ সহজে মেলানো কিছুটা কষ্টকরও বটে। তাই সাপাহারে টেলিকম বা মোবাইল যন্ত্রাংশ খুচরা ও পাইকারি সুলভ মূল্যে সহজলভ্য করতে মিরাজুল টেলিকমের দ্বিতীয় শাখা চালু করা হয়েছে।

ads

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।