ঢাকাWednesday , 1 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বর্ণমালার মিছিল

rising sylhet
rising sylhet
February 1, 2023 2:27 pm
Link Copied!

ads

শুরু হয়েছে মহান ভাষা আন্দোলনের মাস। ভাষার মাসকে বরণ করে নিতে সিলেটে হয়েছে বর্ণমালার মিছিল।

আজ বুধবার সকালে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চৌহাট্টাস্থ শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের উদ্যোগে বের হয় এই বর্ণমালার মিছিল।

ads

বর্ণমালার মিছিলে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা প্রশাসক মজিবুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল দাস প্রমুখ অংশ নেন।

বর্ণমালার মিছিলে অ আ ক খ তথা বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বহন করেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া মিছিলের অগ্রভাগে ছিল বাংলাদেশের পতাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।