ঢাকাFriday , 6 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে

rising sylhet
rising sylhet
January 6, 2023 4:09 pm
Link Copied!

ads

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি শংকর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন প্রেসক্লাব সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মো. সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, আব্দুল হাই প্রমুখ।

সভায় সম্প্রতি জগন্নাথপুর প্রেসক্লাবের নাম ব্যবহার করে কতিপয় হলুদ সাংবাদিকরা নাম সর্বস্ব অনলাইন সহ বিভিন্ন গনমাধ্যমে জগন্নাথপুর প্রেসক্লাবের কমিটি গঠন শীর্ষক সংবাদ প্রকাশ করে বিভ্রান্তির সৃষ্টি করেছে। প্রেসক্লাবের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, জগন্নাথপুর প্রেসক্লাব ১৯৮৫ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে। এডভোকেট সৈয়দ শায়েখ আহমদকে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

যার ধারাবাহিকতায় আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সম্প্রতি ভূঁইফোড় অনলাইন ও নামসর্বস্ব কিছু পত্রিকার নাম ব্যবহার করে সাংবাদিকতার নীতি মালা পরিপন্থী কিছু দুষ্কৃতকারী যাদের বিরোদ্ধে নারী কেলেংকারী, মাদক ব্যবহারসহ নানা অপরাধ মূলক কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগ থানায় রয়েছে। তারা প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচার চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই।

ads

এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সচেতন জগন্নাথপুর বাসীর প্রতি আহবান জানাই।

সভায় নতুন সদস্য সংগ্রহের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি, পাশ কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা, সরকার নিবন্ধিত দৈনিক পত্রিকার নিয়োগপত্র সহ আবেদন আহবান করা যাচ্ছে।

আবেদন পাঠানোর ঠিকানা সভাপতি-সাধারণ সম্পাদক, জগন্নাথপুর প্রেসক্লাব, ডাকবাংলা রোড, জগন্নাথপুর। মোবাইল-০১৭১১৪৫৯৯৩৮, ০১৭২১৪২৫৮৩৪।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।